
মানবতার সেবা ও কল্যাণে নিবেদিত
সেবা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। আর্তমানবতার সেবা, শিক্ষা বিস্তার, দুর্যোগে পুনর্বাসন ও স্বাবলম্বীকরণ প্রকল্পের মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি।
চলমান সেবামূলক কার্যক্রম
নিয়মিত মানবিক সেবা ও দুর্যোগকালীন জরুরি ত্রাণ কার্যক্রম
আর্তমানবতার কল্যাণে ও আদর্শ সমাজ বিনির্মাণে সেবা ফাউন্ডেশন
সেবা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। কুরআন ও সুন্নাহর মানবিক আদর্শ অনুযায়ী আর্তমানবতার কল্যাণ সাধন, বিশুদ্ধ নৈতিক ও দ্বীনি শিক্ষা বিস্তার, অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসন এবং যেকোনো জাতীয় দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল অঙ্গীকার।
শিক্ষা, ত্রাণ আর যাকাত বণ্টন নিয়েই আমাদের কাজ। অসহায় শিশুদের পড়াশোনায় সহায়তা করি, দুর্যোগের সময় দুর্গত পরিবারের কাছে ত্রাণ নিয়ে যাই, আর যাকাতের অর্থ হকদার মানুষের কাছে পৌঁছে দিই।

আমাদের প্রধান কাজের ক্ষেত্রসমূহ
জরুরি ত্রাণ ও পুনর্বাসন
বন্যা, অগ্নিকাণ্ড, তীব্র শীত ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক খাদ্য সামগ্রী, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ এবং ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্নির্মাণ সহায়তা।
শিক্ষা ও সমাজকল্যাণ
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কিতাব ও শিক্ষা উপকরণ বিতরণ, অসচ্ছল মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান এবং একটি আদর্শ সমাজ গঠনে নৈতিক মূল্যবোধের বিকাশ।
স্বাবলম্বীকরণ প্রকল্প
দরিদ্র ও কর্মহীন পরিবারকে রিকশা, ভ্যান, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ দিয়ে স্থায়ীভাবে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তোলা।
সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা
প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন, নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা ও দরিদ্র রোগীদের প্রয়োজনীয় ওষুধ সহায়তা।
আমাদের সাথে যুক্ত হোন
নিচের যেকোনো একটি উপায়ে যুক্ত হয়ে আর্তমানবতার সেবায় ভূমিকা রাখতে পারেন।
“আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন।”