রিটার্ন ও রিফান্ড পলিসি

হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন-এ আপনাদের প্রতিটি অনুদান আমাদের কাছে আমানত। তবে বিশেষ প্রয়োজনে অনুদান ফেরত বা কোনো ভৌত সামগ্রী পরিবর্তনের ক্ষেত্রে আমরা নিচের নীতিমালা অনুসরণ করি:

১. অনুদান রিফান্ড (Donation Refund)

ফাউন্ডেশন সাধারণত সংগৃহীত অনুদান সরাসরি আর্তমানবতার সেবায় ব্যয় করে থাকে। তবে ভুলবশত কোনো ট্রানজেকশন হলে রিফান্ডের জন্য নিচের শর্তসমূহ প্রযোজ্য:

  • আবেদনের সময়সীমা: অনুদান প্রদানের তারিখ থেকে সর্বোচ্চ ১০ (দশ) দিনের মধ্যে রিফান্ডের জন্য লিখিত আবেদন করতে হবে।
  • ব্যয়িত অনুদান: যদি আপনার প্রদত্ত অনুদানটি নির্দিষ্ট কোনো প্রজেক্টে (যেমন: ইফতার মাহফিল, ত্রাণ বিতরণ বা নির্মাণ কাজ) ইতিমধ্যে ব্যয় হয়ে যায়, তবে তা আর ফেরতযোগ্য হবে না।
  • প্রয়োজনীয় তথ্য: রিফান্ড অনুরোধের সময় অনুদানের রসিদ, ট্রানজাকশন আইডি এবং রিফান্ড চাওয়ার সঠিক কারণ উল্লেখ করতে হবে।

২. বিশেষ প্রকল্প (কুরবানী ও যাকাত)

  • কুরবানী প্রজেক্ট: কুরবানী কার্যক্রম শুরু হওয়ার অন্তত ৭ দিন আগে রিফান্ড অনুরোধ করতে হবে। পশু ক্রয় বা আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে রিফান্ড কার্যকর করা সম্ভব হবে না।
  • যাকাত ও ফিতরা: শরীয়াহ মোতাবেক যাকাতের অর্থ নির্দিষ্ট খাতে দ্রুত ব্যয় করা হয়। তাই যাকাতের অর্থ প্রদানের পর তা ফেরত দেওয়া সম্ভব হয় না, যদি না কোনো বিশেষ কারিগরি ভুল ঘটে থাকে।

৩. রিফান্ড পদ্ধতি (Refund Process)

আবেদন যাচাই-বাছাইয়ের পর যদি রিফান্ড অনুমোদিত হয়, তবে:

  • যে মাধ্যমে (বিকাশ, নগদ, ব্যাংক বা কার্ড) টাকা পাঠানো হয়েছিল, সেই মাধ্যমেই রিফান্ড প্রদান করা হবে।
  • রিফান্ড প্রসেস সম্পন্ন হতে সাধারণত ৭ থেকে ১০ কার্যদিবস সময় লাগতে পারে।
  • গেটওয়ে চার্জ বা ট্রানজাকশন ফি থাকলে তা কর্তন করে অবশিষ্ট পরিমাণ রিফান্ড করা হবে।

৫. যোগাযোগ

রিফান্ড সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের ইমেইল করুন: hafezzihsf@gmail.com

কল করতে পারেনঃ

01776288492, 01859436911