মূল অংশে যান

স্বেচ্ছাসেবক হতে চান? শুরু করার আগে যা জানবেন

টাকা দিয়ে যেমন পাশে থাকা যায়, সময় দিয়েও তেমনি থাকা যায়। স্বেচ্ছাসেবকরা মাঠের কাজকে সহজ করেন।

কী ধরনের কাজ থাকে

  • ত্রাণ বা খাবার প্যাকেট করা আর বিতরণে সাহায্য।
  • বিতরণের দিন সারি সামলানো, তালিকা মিলিয়ে দেখা।
  • ছবি তোলা, লেখা বা অনলাইনে প্রচারে সাহায্য।

আবেদনের আগে ভেবে নিন

  1. সপ্তাহে বা মাসে কতটা সময় দিতে পারবেন।
  2. কোন এলাকায় কাজ করতে সুবিধা।
  3. কোন কাজে আপনার আগ্রহ বা অভিজ্ঞতা আছে।

তৈরি থাকলে স্বেচ্ছাসেবক আবেদন ফর্মটা পূরণ করুন। আমরা যোগাযোগ করব।

শেয়ার

আরও প্রতিবেদন