মূল অংশে যান

শীতের দান: কী দিলে সত্যিই কাজে লাগে

উত্তরের জেলাগুলোতে শীত আসে আগে, যায়ও দেরিতে। এ সময় অনেকেই পুরোনো কাপড় বা কম্বল দেন। দানটা আরও কাজের করতে কয়েকটা জিনিস মাথায় রাখুন।

যা সবচেয়ে বেশি দরকার

  • ভারী কম্বল বা লেপ — রাতের ঠান্ডাই সবচেয়ে কষ্টের।
  • শিশু আর বয়স্কদের জন্য সোয়েটার, টুপি, মোজা।
  • পরিষ্কার, ব্যবহারযোগ্য কাপড় — ছেঁড়া কাপড় দিলে উল্টো বোঝা হয়।
শীতবস্ত্র বিতরণ
শীতবস্ত্র হাতে পৌঁছে দেওয়া

সময়টাও গুরুত্বপূর্ণ

শীত জেঁকে বসার আগেই দিলে মানুষ পুরো মৌসুম ব্যবহার করতে পারেন। দেরিতে দিলে অর্ধেক শীত কেটে যায় কষ্টে।

শীতবস্ত্র কেনায় অংশ নিতে চাইলে দান করুন পাতা থেকে তহবিল বেছে নিন।

শেয়ার

আরও প্রতিবেদন

নিরাপদ পানি কেন সবার আগে
মাঠ প্রতিবেদন

নিরাপদ পানি কেন সবার আগে

দূষিত পানি থেকে ছড়ায় নানা রোগ। নলকূপ বসানোর আগে পানির মান যাচাই তাই জরুরি।

৪ অক্টোবর ২০২৬