আপনার ত্যাগের মহিমা পৌঁছে যাক গাজ্জার ধ্বংসস্তূপ থেকে রোহিঙ্গাদের তাবু পর্যন্ত। আমাদের ছোট একটি অংশ হতে পারে একজন নওমুসলিম বা দরিদ্র পরিবারের সারা বছরের সেরা খাবার।
একটি মানবিক আবেদন
আলহামদুলিল্লাহ।
আল্লাহর রহমতে আমরা বেশ আরাম-আয়েশেই জীবন কাটাচ্ছি। সুন্দরভাবে খাওয়া-দাওয়া করতে পারছি। প্রয়োজনীয় পোশাকাদির ব্যবস্থা হচ্ছে। অসুস্থ হলে চিকিৎসা নিতে পারছি। চাইলেই যেকোনো সময় আপনজনের সাথে মিলিত হতে পারছি। সব মিলিয়ে নান্দনিক এক ছন্দের ভেতর দিয়ে এগিয়ে চলছে আমাদের জীবনধারা।
কিন্তু ইহুদিদের অমানবিক আগ্রাসন আর পৈশাচিক বর্বরতায় ঘরবাড়ি হারানো আমাদের গা!জ!জা!র ভাই-বোনেরা ভালো নেই। ভালো নেই রোহিঙ্গা ক্যাম্পে মানবেতর জীবন কাটানো আমাদের মুহাজির ভাই-বোনেরা। অন্ন-বস্ত্র, বাসস্থান আর চিকিৎসার অভাবের সাথে তারা অবিরাম টিকে থাকার লড়াই করে যাচ্ছে। তাদের বেদনাহত চেহারাগুলো চোখে ভেসে উঠলেই মনটা বিষাদে ছেয়ে যায়।
তাদের কলজে ছেড়া কান্না আর বেদনাবিধুর অবস্থা আমাদের হৃদয়ে কখনো নাড়া দেয় না, বন্ধু?
আমরা চাইলেই তাদের জন্য কিছু করতে পারি। আমাদের ছন্দময় জীবন থেকে একটু সুখ আলাদা করে তাদের জন্য বরাদ্দ দিতে পারি। আসছে ঈদ উল আজহার সময়
হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে মিশরে অবস্থানরত গা!জ!জা!র শরণার্থী, গা!জ!জা!য় অবস্থানরত ভাই-বোনদের জন্য এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বেশ কিছু পশু কুরবানী করার উদ্যোগ নেয়া হয়েছে। সেই সাথে আমাদের দেশের বিভিন্ন জেলায় এবং নওমুসলিমদের মাঝে ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপকহারে পশু কুরবানী করা হবে, ইন শা আল্লাহ! মজলুম গাজ্জাবাসী আর ভাগ্য বিড়ম্বিত রোহিঙ্গা মুহাজিরদের ঈদের দিনটা যেন একটু আনন্দে কাটে, এজন্য আমরা সাধ্যমতো ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের সাথে শরিক হতে পারি।
এতটুকু বিশ্বাস রাখতে পারি যে, মানুষের জন্য আমি যা খরচ করব, আমার আল্লাহ তার চেয়ে বহুগুণ বাড়িয়ে আমাকে বদলা দেবেন!!
কুরবানীতে অংশগ্রহণের নিয়মাবলী:
🧊 একটি খাসি – ১৫,০০০ টাকা।
🧊 গরুর এক ভাগ – ১৩,০০০ টাকা।
🧊 সম্পূর্ণ গরু – ৮০,০০০ / ৯০,০০০ / ১,০০,০০০ টাকা।
🧊 কুরবানী প্রক্রিয়া সম্পন্ন করার যাবতীয় খরচসহ টাকার পরিমাণগুলো নির্ধারণ করা হয়েছে।
🧊 সাধ্য অনুযায়ী সামান্য অর্থ দিয়েও অংশগ্রহণ করা যাবে।
[সাদাকাহ বা সাধারণ দান দিয়েও অংশগ্রহণ করতে পারবেন]
আসুন, সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি।















Reviews
There are no reviews yet.